বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে খুলনা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে খুলনা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

18 November 2026, 9:29:39

বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে খুলনা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

রিপন রায়, বটিয়াঘাটা প্রতিনিধি:
‎
‎বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়’র শিক্ষার্থীদের মধ্যে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূল এক মতবিনিময় সভা গতকাল বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত ডিগ্ৰী মহাবিদ্যালয়’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।
‎
‎‎মহাবিদ্যালয়’র অধ্যক্ষ মোঃ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।
‎
‎সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের গুজব, অপপ্রচার ও যাচাই বিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও মোবাইল জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে এসব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
‎
‎তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ হিসেবে নিজেকে গড়ে তোলা এবং নিজেদের ভবিষ্যৎ গঠনে দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান শিক্ষার্থীদের আইন মেনে চলা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়’র শিক্ষক অধ্যাপক ও প্রভাষক যথাক্রমে বিকাশ মন্ডল, রঞ্জু মিত্র, বাসন্তী দাশ, পুতুল রায়, সেবক বিশ্বাস, সুকুমার বৈরাগী, দীপক মল্লিক, পীযূষ রায়, হরিচাঁদ কুণ্ড, বিপ্লব সাহা, সুরজিৎ রায়, কুমারেশ চন্দ্র সরকার ও প্রবীর কুমার সেন সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
‎
‎মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করা এবং পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা, সামাজিক দায়িত্ববোধ এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard