বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / নির্বাচন / বিস্তারিত

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

18 November 2026, 9:25:59

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রিপন রায় ,বটিয়াঘাটা প্রতিনিধিঃ-

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে । মো:শাওন হাওলাদারকে আহ্বায়ক,পরাগ রায়কে সদস্য সচিব ও চিরঞ্জিৎ মল্লিককে যুগ্ম-আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট উক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয় । গত ১৬ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে পূর্বে নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় । এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো ,যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, কার্যকর সদস্য নিতিশ বাছাড়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান শেখ, সাংবাদিক বিশ্বজিৎ রায়,সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিৎ মল্লিক প্রমুখ। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ডিসেম্বর’র মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন পূর্বক নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটিকে ক্ষমতা বুঝিয়ে দেবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard