বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৫টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত নারী বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদের ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুই শিশুকন্যা তার সন্তান।

খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক এবং প্রাথমিকভাবে নারী ও দুই শিশুকে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার সংবাদ পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



