বটিয়াঘাটায় জেলা প্রশাসক’র দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
বটিয়াঘাটায় জেলা প্রশাসক'র দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত দিনব্যাপী বটিয়াঘাটা উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন । গতকাল সকালে উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদ চত্বরে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু এবং গর্ভবতী মায়ের মানসিক ও স্বাস্থ্য সুরক্ষার ডেলিভারি কক্ষ উদ্বোধন এবং নরমাল ডেলিভারির বিভিন্ন সরঞ্জাম হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পাশাপাশি তিনি চক্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাদশের নারী খেলোয়াড়দের ফুটবল ও জার্সি বিতরণ করেন । এসময় তিনি ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ।পরবর্তীতে বেলা সাড়ে ১১ টায় তিনি বটিয়াঘাটা থানা পরিদর্শন করেন । এসময় থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে বেলা ১২ টায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং পরিষদ কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এছাড়াও বিকেল ৩ টায় গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদী পরিদর্শন শেষে বিকাল ৪ টায় উপজেলা সুরখালী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সর্বশেষ তিনি বিকাল ৫ টায় উপজেলার মাথাভাঙ্গা ইকোপার্কও পরিদর্শন করেন এবং পার্কের জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন । এসময় দিনব্যাপী সকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, ওসি তদন্ত শাহীনুর রহমান গোলদার,প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরিন, জনস্বাস্থ্য প্রকৌশল রুনা আক্তার সুমি , সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,সুরখালী নায়েব মোঃ জাকির হোসেন,জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় মিঠু, সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জিএম আরিফুজ্জামান , হিসাব সহকারী-কাম কম্পিউটার মোঃ নুরুল ইসলাম বাবু, ইউপি সদস্য যথাক্রমে আব্দুল আজিজ, মোঃ আশরাফুল আলম,গৌরাঙ্গ হালদার, আশিক সরদার, মনোয়ারা বেগম শিউলি, তপতী রাণী বিশ্বাস সহ গ্ৰাম পুলিশ বাহিনীর সদস্য ও কোমলমতি শিক্ষার্থীরা ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: