বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

বটিয়াঘাটায় “খুলনা গেজেট” ২ য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

27 August, 2026 6:55:08
বটিয়াঘাটায় "খুলনা গেজেট" ২ য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় “খুলনা গেজেট” পরিবার’র আয়োজনে ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় “খুলনা গেজেট” ২ য় বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল খুলনা গেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। খুলনা গেজেট পত্রিকার দক্ষিণ বটিয়াঘাটা প্রতিনিধি তুরান হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা,প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব,সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, থানা প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই রবি শংকর, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক মনিরুজ্জামান মনি,সাংবাদিক সোহরব মুন্সী, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম , সাংবাদিক আকতারুল ইসলাম, সাংবাদিক পরাগ গাইন, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুর গফুর,সমাজ সেবক কুমারেশ গাইন, নিপা মন্ডল,অরন্যা লস্কর, সুনিত মন্ডল,অভ্র মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । অনুষ্ঠানে পত্রিকায় সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু মুসা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে খুলনা গেজেটের সাফল্য কামনা করে ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard