রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি
রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত রুহিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। অভিযানে উপজেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ১৫-২০টি দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া থানার এসআই তাপস চন্দ্রসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীগণ।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, “উপজেলা শহরের সৌন্দর্য বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় জনগণ এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এর ফলে শহরের যানজট কমবে এবং জনচলাচল সহজতর হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রুহিয়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখার অভিযোগ ছিল।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: