মোল্লাহাটে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ৫০ অসচ্ছল পেলেন ভ্যান গাড়ি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

মোল্লাহাটে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ৫০ অসচ্ছল পেলেন ভ্যান গাড়ি

27 August 2026, 6:35:13

মোল্লাহাটে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ৫০ অসচ্ছল পেলেন ভ্যান গাড়ি

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে অসহায় ও দুস্থ মানুষের চলাচল ও আত্মকর্মসংস্থানের সুবিধার্থে ৫০টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ‘তাগলিবে দীন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘গরীব এতিম ট্রাস্ট ফান্ড’-এর ব্যবস্থাপনায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব এতিম ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক সালেহ আহমেদ ও বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলার আমির মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, সমাজের অবহেলিত, এতিম ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব। বিত্তবানদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষ অন্যের বোঝা না হয়ে স্বাবলম্বী হিসেবে দাঁড়ানোর সুযোগ পাবে।
আলোচনা সভা শেষে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার এবং ৫০ জন কর্মক্ষম অসচ্ছল ব্যক্তির হাতে আয়ের মাধ্যম হিসেবে ভ্যান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard