বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬

ফুলবাড়িতে নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কারের কাজ করলেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক

24 June, 2026 3:58:50
ফুলবাড়িতে নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কারের কাজ করলেন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক

মোঃ শাহজামাল শাওন,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজে নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা জামায়াতের আমির ও জামায়াত সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক।
আজ বুধবার স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটির জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙনের কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মাওলানা আব্দুল মালেক ব্যক্তিগত অর্থ ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফ্রম এর সভাপতি মোঃ শাহ জামাল শাওন ফুলবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান,মাওলানা সেকেন্দার আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী।
মাওলানা আব্দুল মালেক বলেন, “জনগণের কষ্ট লাঘব ও এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ প্রশংসার দাবিদার।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport