প্রেসক্লাব দুলারহাট থানার ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি সামসুর, সাধারণ সম্পাদক জিয়া
প্রেসক্লাব দুলারহাট থানার ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি সামসুর, সাধারণ সম্পাদক জিয়া

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
গতকাল ১১ ই এপ্রিল রোজ শনিবার ভোলা জেলার দুলারহাট থানার প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সামসুর রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জিয়া উদ্দিন সিবলু মনোনীত হয়েছেন। কমিটি ঘোষণার পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জানা যায়, প্রেসক্লাব দুলারহাট থানার সাংবাদিকদের সমন্বয়ে এই ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ সামসুর রহমান সোহেল বলেন, দুলারহাট থানার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সিবলু বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন— মোঃ মেহেদী হান্নান পাটোয়ারী (সিনিয়র সহ সভাপতি), মোঃ ফখরুদ্দিন জসিম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ নাজিমুদ্দিন সোহাগ ও এডভোকেট মোঃ নাজিমুদ্দিন (নাজমুল) (সহ সভাপতি), মোঃ বায়েজিদ খান (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ নোমান চৌধুরী, মোঃ মাইনুদ্দিন ও মোঃ রমিজ উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আরিফ আজিম (সহ সাধারণ সম্পাদক), মোঃ আরিফ হাসান মিঠু (সাংগঠনিক সম্পাদক), মোঃ নজরুল ইসলাম (সহ সাংগঠনিক সম্পাদক), মোঃ রাসেল (দপ্তর সম্পাদক), মোঃ নুর হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোঃ শামীম (কোষাধ্যক্ষ), মোঃ মাহমুদুল হাসান (আইন সম্পাদক), মোঃ মিজানুর রহমান (ক্রীড়া সম্পাদক), মোঃ মোবাশ্বের আলম নিশাত (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), হযরত আলী বাচ্চু (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ শাহিন (যোগাযোগ বিষয়ক সম্পাদক) এবং মোঃ শহিদুল ইসলাম সুমন (আপ্যায়ন সম্পাদক)।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সকল সাংবাদিক ও স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: