বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

21 July 2026, 8:54:38

বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ৯টি ওয়ার্ডের গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় ৩৩ জন সুফলভোগী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু । ইউপি সদস্য সুজয় রায় ও ইউপি সদস্যা হাফিজা আক্তার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ সহ সুফলভোগী হতদরিদ্র মহিলারা ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: