সম্ভাব্য বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ওয়ার্কার্স পার্টির ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জরুরি সভা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয় / বিস্তারিত

সম্ভাব্য বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ওয়ার্কার্স পার্টির ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জরুরি সভা

19 July 2026, 4:46:33

সম্ভাব্য বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ওয়ার্কার্স পার্টির ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জরুরি সভা

দেওয়ান মাসুকুর রহমান, ঢাকাঃ

সম্ভাব্য বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ও পার্টির কমরেডদের চিকিৎসা বিষয়ে সকল ধরণের পরামর্শ ও সহযোগিতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের পক্ষ থেকে সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতনকে আহবায়ক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

সভায় “চ্যারিটি বিগিংস এট হোম – অর্থাৎ আগে তো ঘর, তবে তো পর কিংবা আপনি আচরি ধর্ম অপরকে শেখাও। এই মর্ম উপলব্ধি করে কমিটির উপস্থিত সদস্যরা ফান্ড গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে টাকা জমা দেন। আমাদের কার্যক্রম দেশব্যাপী চলবে।

কমিটির প্রত্যেক সদস্য নিজ অর্থ প্রদান ও সংগ্রহ অভিযান চালিয়ে যাবেন। পার্টির শুভ্যানুধায়ী, শুভাকাঙ্ক্ষী ও জনসাধারণের কাছে আমাদের আহবান বিগত দিনের মতো আমাদের কার্যক্রমের সাথে ও পাশে থাকবেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: