সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

22 July, 2026 11:28:16
প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দেওয়ান মাসুকুর রহমান, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ জুলাই ২০২৫ :

আমাদের প্রিয় প্রতিবেশী, অসম্ভব এক মেধাবী শিক্ষক, গুণিজন, একসময়ের তুখোড় ছাত্রনেতা, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০২৫ সালের ২২ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪.৪৫টায় সিলেটের আল হারামাইন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বয়সে ইন্তেকাল করেন।

তিনি ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) করতেন। তৎকালীন কিংবদন্তি ছাত্র নেতা কমরেড রাশেদ খান মেননের সান্নিধ্য পেয়েছেন। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বুদ্ধির মুক্তি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

শ্রীমঙ্গলের বসুন্ধরা আবাসিক এলাকা কলেজ রোড নিবাসী, বিশিষ্ট গল্পকার, প্রাবন্ধিক ও ছড়াকার এবং ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার কয়েস সামি (সাম্মু)-র পিতা তিনি।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমাদের বিনম্র শ্রদ্ধা।

ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

অসম্ভব এক মেধাবী শিক্ষক, গুণিজন, একসময়ের তুখোড় ছাত্রনেতা, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আব্দুল মান্নান ছিলেন একজন আদর্শ শিক্ষক, প্রগতিশীল রাজনীতির নিবেদিতপ্রাণ কর্মী এবং মুক্তচিন্তার ধারক। শিক্ষা ও সমাজ পরিবর্তনের সংগ্রামে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা

অসম্ভব এক মেধাবী শিক্ষক, গুণিজন, একসময়ের তুখোড় ছাত্রনেতা, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং তিনি বলেন, অধ্যাপক আব্দুল মান্নান ছিলেন বিরল মেধা, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল রাজনীতির এক উজ্জ্বল প্রতিনিধি। শিক্ষকতা, ছাত্র আন্দোলন এবং সমাজসচেতনতায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই শোক বহনের শক্তি কামনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard