সোমবার ২৫ মে, ২০২৬

পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের যাত্রা শুরু

24 May, 2026 9:05:44
পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের যাত্রা শুরু

মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ


দক্ষ জনশক্তি গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে পার্বতীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আহছান হাবিব, মোঃ মিরাজুল ইসলাম এবং এ জেড এম আরিফুল হক (রিয়েল)

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন

বক্তারা বলেন, পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ করে তুলবে। মানসম্মত প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport