
মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দক্ষ জনশক্তি গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে পার্বতীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আহছান হাবিব, মোঃ মিরাজুল ইসলাম এবং এ জেড এম আরিফুল হক (রিয়েল)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ করে তুলবে। মানসম্মত প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।