বাউফলে ১৩০ কৃতী শিক্ষার্থী পেল ছাত্রদলের পক্ষ থেকে উপহার
বাউফলে ১৩০ কৃতী শিক্ষার্থী পেল ছাত্রদলের পক্ষ থেকে উপহার

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ফলদ গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা ও খাবার তুলে দেওয়া হয়। বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন ও সাইফুল ইসলাম জুরানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং সোনালি আঁশ পাট দিয়ে তৈরি স্কুল ব্যাগ তৈরির ব্যবস্থার কথাও তারা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: