রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষাণ-কৃষাণীদের হাতে বীজ ও অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বিভিন্ন শাক সবজি উৎপাদন ও চাষাবাদ বৃদ্ধির লক্ষে এই সহায়তা দেওয়া হচ্ছে। রুহিয়া উপজেলাধীন ৬ টি ইউনিয়নে ৮৪০ জন কৃষক/ কৃষানীদের মাঝে বিভিন্ন প্রজাতির শাক সবজির বীজ এবং এমওপি ও ড্যাপ সার ১৫ কেজি করে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: