পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ, জার্সি ও ট্রফি বিতরণ
পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ, জার্সি ও ট্রফি বিতরণ
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ফকিরের বাজার সংলগ্ন ধনাশীষ সাহেবের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, জার্সি বিতরণ, ট্রফি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি।
প্রীতি ফুটবল ম্যাচে লাল ও সবুজ—দুই দল অংশ নেয়। ম্যাচে লাল দল ১–০ গোলে সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। প্রথমার্ধে মোহাম্মদ মারুফ আহমেদ জয়সূচক একমাত্র গোলটি করেন। পরে তাঁকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পার্বতীপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম সুমন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিকুল ইসলাম মাসুম। প্রধান মেহমান ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো. ওয়াহেদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্যসচিব আলহাজ্ব মো. শওকত আলী।
এ ছাড়া কাজী মহিদুল ইসলাম মাসুদ, মো. আজিজুল ইসলাম, ডা. মো. মনিরুজ্জামান রহমান, মো. নুর নবী পাইকার লিটন, মো. আশরাফুজ্জামান, মোছা. সেলিনা আক্তার ও মো. হাসিনুজ্জামান হাসুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশু-কিশোরদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



