শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

তজুমদ্দিনে জেলের মাঝে বিশেষ খাদ্যসামগ্রী প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

14 May, 2026 8:09:05
তজুমদ্দিনে জেলের মাঝে বিশেষ খাদ্যসামগ্রী প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন ইলিশসমৃদ্ধ উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলে চলতি বছর পরীক্ষামূলকভাবে বৃহৎ পরিসরে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় ১ হাজার ৮০০ দুস্থ ও অসহায় ইলিশ আহরণকারী জেলের মাঝে বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার (১৩ মে ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রির সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাংবাদিক এইচ এম হাছনাইন সহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন জানান, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ আহরণ বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি জেলে পরিবারকে ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ প্রদান করা হয়েছে।

খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী জেলেরা। তারা বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় পরিবার চালাতে নানা সংকটে পড়তে হয়। সরকারের এই সহায়তা তাদের কষ্ট কিছুটা লাঘব করবে এবং পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় জেলেদের সহযোগিতার পাশাপাশি সরকারের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard