ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শিক্ষা উপকরণ বিতরণ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শিক্ষা উপকরণ বিতরণ

23 June 2026, 11:25:48

ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শিক্ষা উপকরণ বিতরণ

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:

​প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের ব্যক্তিগত উদ্যোগে ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয়। ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের পক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণগুলো তুলে দেন আবু তাহের লিটন আকন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উপকরণগুলো শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।

​উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান, আইনজীবী মুন্সি রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছাসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর এই মহানুভবতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: