ঝালকাঠির কাঠালিয়ায় দুই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ঝালকাঠির কাঠালিয়ায় দুই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় এবং কে. বি. কে. মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত গাছ লাগানোর ও পরিচর্যার আহ্বান জানান।
অন্যদিকে, উপজেলার বীণাপাণি এলাকার কে. বি. কে. মাধ্যমিক বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় জলবায়ু সচেতনতা বিষয়ক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে ফিরে আসে এবং পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণের অঙ্গীকার করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



