জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাঁঠালিয়ার কৃতি শিক্ষার্থীরা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাঁঠালিয়ার কৃতি শিক্ষার্থীরা

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর অন্তর্গত বিতর্ক প্রতিযোগিতায় অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে কাঁঠালিয়া উপজেলার বালিকা দল। মেধা, যুক্তি আর বাচনভঙ্গির নৈপুণ্যে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। খুদে বিতার্কিকদের এই সাফল্যে পুরো কাঁঠালিয়া উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার।
প্রতিযোগিতায় কাঁঠালিয়ার বালিকা দল তাদের সুনিপুণ যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাদের সাবলীল বক্তব্য এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় তাদের এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং কাঁঠালিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
প্রতিযোগিতায় বিজয়ীদের এই সাফল্যে গর্বিত কাঁঠালিয়ার সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কৃতী শিক্ষার্থীরা। এলাকাবাসীর প্রত্যাশা, জাতীয় পর্যায়েও তারা তাদের মেধার স্বাক্ষর রেখে কাঁঠালিয়ার মুখ উজ্জ্বল করবে।
সাফল্যমণ্ডিত এই দলটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, “আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিতর্কে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের এই অর্জনে আমরা সত্যিই গর্বিত। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। আগামী দিনেও শিক্ষার্থীদের এমন সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: