‘জনগণের সেবা আমার রাজনীতি’ — মোল্লা মুজিবর রহমান শামীম
‘জনগণের সেবা আমার রাজনীতি’ — মোল্লা মুজিবর রহমান শামীম

বাগেরহাট প্রতিনিধি | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম।
সভায় তিনি বলেন,
“আমি এই অঞ্চলের সন্তান—জনগণের ভালোবাসাই আমার শক্তি। রাজনীতি আমার কাছে লুটপাট বা ক্ষমতা নয়, এটি সেবার ক্ষেত্র। আমি কারও ক্ষতি করিনি, বরং জনগণের সেবা করতেই রাজনীতিতে এসেছি। আপনারা যদি একজন সৎ ও জনগণের পক্ষে থাকা মানুষকে ভোট দেন, তবে পরিবর্তন আপনাদের জীবনেই আসবে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আলোকে এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া জরুরি। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও পূর্ববর্তী গণহত্যার বিচার কার্যকর করার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের প্রধান নির্বাচনীয় সমন্বয়ক হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান। তিনি বলেন,
“মোল্লা মুজিবর রহমান একজন সৎ, নির্লোভ ও জনমুখী রাজনীতিক। তাঁর মতো প্রার্থী সংসদে গেলে জনগণের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম কাজী বলেন,
“আমাদের প্রার্থীকে জয়ী করতে উপজেলা পর্যায়ের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। আমরা কাউকে শত্রু মনে করি না, তবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না।”
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, শেখ আতিয়ার রহমান, মাওলানা শাহাদাৎ হোসাইন, ডা. শেখ নাজমুল হুদা, মাওলানা সুলতান মাহমুদ খান, মো. খবির উদ্দিন খান ও হরিপদ ব্যপারি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. নাজমুল হুদা (জুয়েল) এবং সঞ্চালনা করেন সশ্লেষপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসাইন কারিমী।
গণসমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: