তালাকপ্রাপ্ত চিতলমারির সাবেক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে খুলনায় ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

তালাকপ্রাপ্ত চিতলমারির সাবেক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে খুলনায় ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

5 September 2026, 10:25:19

তালাকপ্রাপ্ত চিতলমারির সাবেক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে খুলনায় ডাকাতি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত সাবেক স্বামী হাবিবুল্লাহ শেখের নির্মম নির্যাতন, জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার চেষ্টা, বাসায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি এবং সাইবার ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী।

শনিবার ফকিরহাটের একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে তাঁর জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিযুক্ত হাবিবুল্লাহ শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, হাবিবুল্লাহ শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী বিবাহের পর থেকেই তাকে বিভিন্নভাবে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। একপর্যায়ে হাবিবুল্লাহ তাকে জোরপূর্বক ‘হানি ট্র্যাপ’ বা ফাঁদে ফেলে অসামাজিক ব্যবসা পরিচালনা করতে বাধ্য করার অপচেষ্টা চালায়। এতে তিনি রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। নিজের জীবন রক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রার তাগিদে তিনি হাবিবুল্লাহকে আইনানুগভাবে তালাক দেন এবং পরবর্তীতে খুলনায় পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেন।

তবে তালাকের পরও অভিযুক্ত হাবিবুল্লাহর সন্ত্রাসী ও উত্যক্তকরণ কর্মকাণ্ড বন্ধ হয়নি। ভুক্তভোগী অভিযোগ করেন, গত ৩০ আগস্ট রবিবার রাত আনুমানিক ২টার সময় হাবিবুল্লাহর নেতৃত্বে ১৭-১৮ জনের একটি সশস্ত্র দল ছুরি ও পিস্তলসহ খুলনার বাসায় বেআইনিভাবে প্রবেশ করে। ডাকাত দলটি তার বর্তমান স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এখানেই ক্ষান্ত হয়নি তারা, অস্ত্রের মুখে ভুক্তভোগীকে বাধ্য করে তিনটি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। একই সঙ্গে জোরপূর্বক তার আপত্তিজনক ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যায়।

বর্তমানে অভিযুক্ত হাবিবুল্লাহ ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে বলে সংবাদ সম্মেলনে জানান ওই নারী। ক্রমাগত এই হুমকির মুখে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী নারী নিজের ও তাঁর পরিবারের জীবনের নিরাপত্তার আকুতি জানিয়ে এই দুর্ধর্ষ ডাকাতি, ব্ল্যাকমেইলিং ও উত্যক্তকরণের সঙ্গে জড়িত হাবিবুল্লাহ শেখসহ অপরাপর আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard