চোরাই তার উদ্ধারে পার্বতীপুরে ডিবির অভিযান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চোরাই তার উদ্ধারে পার্বতীপুরে ডিবির অভিযান

29 August 2026, 4:37:15

চোরাই তার উদ্ধারে পার্বতীপুরে ডিবির অভিযান

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

চোরাই বৈদ্যুতিক তার উদ্ধারে দিনাজপুরের পার্বতীপুর শহরের একটি ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়েছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জানা গেছে, রংপুরের বদরগঞ্জে একটি চীনা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ১ আগস্ট থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তে মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিনজনকে আটক করে ডিবি পুলিশ।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের মেঘনা ট্রেডার্সের গোডাউনে তল্লাশি চালানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখান থেকেই চোরাই সন্দেহে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

অভিযানের একপর্যায়ে হৃদয় নামে এক আটক ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রংপুর ডিবি পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে তিন আটক ব্যক্তি এবং মেঘনা ট্রেডার্সের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদকে’ মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তারসহ অন্যান্য মালামালের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard