চিতলমারীতে সমিতির আমানতের টাকা ফেরত না পেয়ে ; সংবাদ সম্মেলন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

চিতলমারীতে সমিতির আমানতের টাকা ফেরত না পেয়ে ; সংবাদ সম্মেলন

29 August 2026, 4:47:23

চিতলমারীতে সমিতির আমানতের টাকা ফেরত না পেয়ে ; সংবাদ সম্মেলন

চিতলমারী(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে ‘স্মরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর পরিচালক জগদীশ চন্দ্র বাড়ৈয়ের বিরুদ্ধে আমানতের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চিতলমারী প্রেসক্লাবে শিবপুর কাটাখালী গ্রামের বিজলী সমাদ্দার নামের এক নারী গ্রাহক এই সংবাদ সম্মেলন করেন।

২০২১ সালে মাসিক ১৫ শতাংশ লভ্যাংশের চুক্তিতে ওই সমিতিতে ৮ লাখ টাকা জমা রাখেন বিজলী সমাদ্দার। ২০২৫ সালের শুরুতে গ্রাহকদের পাওনা পরিশোধ না করেই পরিচালক জগদীশ চন্দ্র বাড়ৈ সমিতির মালিকানা অন্যত্র হস্তান্তর করেন।
বারবার যোগাযোগ করে বিজলী সমাদ্দার মাত্র ২ লাখ টাকা ফেরত পেয়েছেন।

বাকি ৬ লাখ ৩০ হাজার টাকা এখনও পাওনা রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিজলী সমাদ্দার কান্নাবিজড়িত কণ্ঠে জানান, তাঁর মেয়ে বর্তমানে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন। অন্যদিকে তাঁর স্বামী দীর্ঘদিন ধরে গলায় টিউমারজনিত অসুস্থতায় ভুগছেন। মেয়ের পড়াশোনার খরচ ও স্বামীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের একমাত্র সম্পদ ১০ কাঠা জমিও তিনি বন্ধক রেখেছেন।

জগদীশ চন্দ্র বাড়ৈ আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার জন্য বহুবার সময় নিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বারবারই তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
এদিকে অভিযোগের বিষয়ে জগদীশ চন্দ্র বাড়ৈ জানান, বিজলী সমাদ্দারের দাবিকৃত টাকার অঙ্ক সঠিক নয়: তাকে নগদ ৩ লাখ টাকা দেয়া হয়েছে। তবে আমার দেয়া ৮লাখ টাকার ব্যাংক চেক ফেরত না দেওয়ার কারণে বাকি টাকা পরিশোধ করতে বিলম্ব হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard