চিতলমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

চিতলমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

16 August 2026, 8:40:35

চিতলমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া মিলন বক্তব্য দেন।

এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কচি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অনুপম সাহাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা গুরুত্বপূর্ণ। তার রাজনৈতিক সংগ্রাম, দেশের প্রতি অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপস্থিত আলেমরা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: