চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চিতলমারী উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় অংশ নেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ডা. এম আর ফরাজী, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী ও চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



