চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের করুন মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের করুন মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া ধাইনগড় ঘাট এলাকায় মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) এবং একই গ্রামের মো. আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শান ও সাব্বির দুই বন্ধু মিলে মহানন্দা নদীর ধাইনগড় ঘাটে গোসল করতে নামেন। নদীর পানিতে গোসল করার একপর্যায়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তাঁরা। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে নদী থেকে তাঁদের নিথর মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। দুই উদীয়মান তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, মহানন্দা নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: