আবারো চলে গেলো ৩টি প্রান, মৌলভীবাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

আবারো চলে গেলো ৩টি প্রান, মৌলভীবাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

23 September 2026, 11:15:51

আবারো চলে গেলো ৩টি প্রান, মৌলভীবাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

(২৩ সেপ্টেম্বর) ২০২৬ শ্রীমঙ্গল উপজেলার, লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হলেন, সিএনজি চালক মোঃ আনোয়ার আলী (৪৫) পিতা মৃত আইয়ূব আলী, সাং শিমুলিয়া বাহুবল হবিগঞ্জ। উক্ত গাড়িতে থাকা শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার যাত্রী পাপ্পু (২০) নায়েক, পিতা শুশিল নায়েক, অপর যাত্রী জয়শিং (২৬) পিতা অমৃত শিং তাহারা উভয় মাজদিহি চা বাগানের স্থায়ী বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া ঢাকা ফুলবাড়িয়া, ময়মনসিং পরিবহন একটি যাত্রীবাহী বাস এবং মিরপুর হতে শ্রীমঙ্গল আসার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard