চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত
চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ নুর হোসেন , চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল সবুজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় করতালির মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অর্জন হলো তার শিক্ষার্থীদের সাফল্য। আমাদের শিক্ষার্থীরা বৃত্তি অর্জনের মাধ্যমে শুধু নিজেদের নয়, প্রতিষ্ঠান, পরিবার এবং চরফ্যাশনেরও সুনাম বৃদ্ধি করেছে। আমরা চাই তারা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমরা শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে কাজ করছি।”
উপাধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল সবুজ বলেন, “আজকের এই সংবর্ধনা কেবল একটি সম্মাননা নয়, এটি আগামী দিনের সফলতার অনুপ্রেরণা। যারা আজ বৃত্তি অর্জন করেছে, তারা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আরও ভালো ফল অর্জনে উৎসাহ জোগায়।
শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



