সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

চরফ্যাশনে কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

29 June, 2026 5:59:22
চরফ্যাশনে কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ শে জুন রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ ,উপাধ্যক্ষ,সহকারী অধ্যাপক,প্রভাষক,সহকারী শিক্ষক, কর্মচারী,ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু ইকবাল মোঃ ইসমাইল বলেন, একটি শিশু যদি অন্তত একটি গাছ রোপণ করে এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, বরং গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে তা বড় করে তোলারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে” অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ মামুন আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard