বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

21 July, 2026 9:50:48
গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে তোরসা এ্যাডভান্স কিন্ডার গার্টেন এন্ড কোচিংয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস্ ২০২৫ প্রদান করা হয়েছে| সোমবার (২০ জুলাই) গুরুদাসপুর মডেল কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীকে ওই অ্যাওয়ার্ড দেওয়া হয়|

অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ এমপির হাত থেকে ওই অ্যাওয়ার্র্ড গ্রহণ করে শিক্ষার্থীরা| অনুষ্ঠানের শুরুতেই আব্দুল আজিজ এমপিকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছাসহ নেচেগেয়ে সংবর্ধণা প্রদান করে কমলমতি শিক্ষার্থীরা| প্রধান অতিথি তার বক্তব্যকালে স্কুলটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন|

বিসিএসএস সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অ্যাওয়ার্ডস্ অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায় হাজী ওমর আলী শেখ, ওসি মো. মুনজুরুল আলম, ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের পরিচালক নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক মাহাবুবা আক্তার মিতা ও অঞ্জলী কুন্ডু|

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard