বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিমুল কর্মকার গ্রেপ্তার

7 July, 2026 3:52:58
গুরুদাসপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিমুল কর্মকার গ্রেপ্তার

শরিফ ইসলাম নাটোরঃ

নাটোর গুরুদাসপুরে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শিমুল কর্মকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ঢাকার নারায়ণগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত শিমুল কর্মকার নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার গুরুদাসপুর মহল্লার বাসিন্দা নবীন কর্মকারের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা ও মদিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ ওঠার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে গুরুদাসপুর হিন্দু সম্প্রদায়ের নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযুক্তের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং তার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক ছিল। রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard