শনিবার ২৫ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)

24 April, 2026 7:30:28
খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)

মোঃ নূর হোসাইন বাবু, খাগড়াছড়ি ​পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পানছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে এক অসুস্থ ও অসহায় নারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

​অদ্য ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা মোছাঃ হামিদা খাতুনকে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য এই নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

​ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে ৩ বিজিবি। মোছাঃ হামিদা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি অবগত হওয়ার পর মানবিক বিবেচনায় তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
​এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “বিজিবি সবসময়ই সীমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি সাধারণ মানুষের বন্ধু হিসেবে কাজ করে। স্থানীয় জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উল্লেখ্য যে, পানছড়ি ব্যাটালিয়ন নিয়মিতভাবে দুর্গম এলাকার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ এবং দুস্থদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport