ফেলে আসা দিনগুলো, গ্রাম বাংলার অতীত স্মৃতি, শৈশব-কৈশোরের নির্ভেজাল আনন্দ-বেদনা
ফেলে আসা দিনগুলো, গ্রাম বাংলার অতীত স্মৃতি, শৈশব-কৈশোরের নির্ভেজাল আনন্দ-বেদনা

মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাটঃ
সময়ের স্রোতে হারিয়ে গেছে গ্রামবাংলার চিরচেনা রুপ। এক সময় ভোর হতো পাখির কলতানে, বাংলার কৃষক লাঙ্গল-গরু নিয়ে মাঠে যেতেন। দিনের শেষে উঠানে বসে যেত গল্প, আড্ডা করতে। কেরোসিনের হ্যারিকেনের বাতিতে পড়াশুনা- যেখানে স্বপ্ন ছিল গভীর কিন্তু চাওয়া ছিল সংক্ষিপ্ত।
আর অতীতের শৈশব কৈশোর ছিল এক অনিন্দ্য সুন্দর,মায়ের আদর-শাষন, মাঠেঘাটে হাডুডু, ক্রিকেট – ফুটবল খেলা, কাঁদামাটিতে নিজেকে বিলিয়ে দেওয়া, কেঁদে বাড়ি ফেরা, রেডিও তে গান শোনা- টেলিভিশনে ছায়াছবি দেখা সব স্মৃতি বড়ই নিষ্ঠুর। সন্ধ্যা হলেই জমতো দাঁড়িয়াবান্ধা, লুকোচুরি বা লুকান অনুসন্ধান, কানামাছি, কড়িখেলা, গোল্লাছুট ছিল অবিচ্ছেদ্য অংশ।
গ্রাম বাংলার সেই অতীত স্মৃতির দিনগুলো ফিরে না এলেও এর শিক্ষা ও সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হতেও পারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
যদিও সেসব অবুঝ শৈশব -কৈশোরে ফিরে যাওয়ার আকুলতা ও গ্রাম বাংলার সোনালী স্মৃতি ফিরে পাওয়া প্রকৃতির নিয়মে অসম্ভব।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: