বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ভিপি কে. এম. খায়রুল বাশার
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ভিপি কে. এম. খায়রুল বাশার

মোঃমনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শহরের রাজনীতিতে পরীক্ষিত, ত্যাগী ও গণমানুষের নেতা হিসেবে পরিচিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশারকে নবঘোষিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি উঠেছে মহা নগরবাসীর একটি অংশের পক্ষ থেকে।
গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধনের পর থেকেই শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে একজন সৎ, দক্ষ, কর্মীবান্ধব ও ক্লিন ইমেজের নেতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন স্থানীয়রা। তাদের মতে, দলমত নির্বিশেষে নগর উন্নয়নে কাজ করতে সক্ষম এমন নেতৃত্বই এখন সময়ের দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন কে এম খায়রুল বাশার। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
জানা যায়, কে এম খায়রুল বাশারের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রজীবন থেকেই। স্কুলে থাকাকালীন ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ লাভের মধ্য দিয়ে তার রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজে অধ্যয়নকালে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সম্পাদক ও এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে পরপর দুইবার ভিপি নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি বগুড়া জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে দলের দুঃসময়ে যুবদলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে সংগঠনকে সুসংগঠিত করেন। পরে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করেন।
এদিকে, সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র বা প্রশাসক হিসেবে আরও কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, হামিদুল হক চৌধুরী হিরু এবং যুবদল নেতা জাহাঙ্গীর আলম উল্লেখযোগ্য। তবে কে এম খায়রুল বাশারের সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার কারণে তিনি এ দায়িত্বের জন্য সবচেয়ে যোগ্য। তারা মনে করেন, বগুড়ার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তার মতো নেতৃত্বই কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে কে এম খায়রুল বাশার সময়ের সংবাদকে বলেন, ‘আমি সবসময় দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।”
নগরবাসীর প্রত্যাশা, নতুন সিটি কর্পোরেশনের যাত্রা সফল করতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বই বেছে নেওয়া হবে, যা বগুড়ার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: