কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কাপাসিয়ার কৃষকদের ভাগ্য: ব্র্যাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কাপাসিয়ার কৃষকদের ভাগ্য: ব্র্যাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
মোঃ মোজাম্নেল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।সম্প্রতি উপজেলার আমরাইদ আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক উমেদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূর আলম সিদ্দিকী, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) শিল্পী রানী রায়, শাখা ব্যবস্থাপক (দাবী) আয়েশা সিদ্দিকা এবং শাখা ব্যবস্থাপক (আদর্শ গ্রাম) দুলাল শিকদার প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদের জন্য ১৫টি গার্ডেন টিলার এবং ৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, টেকসই কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে কাপাসিয়ার কৃষকদের মাঝে ৮৫ কেজি ব্র্যাক হাইব্রিড-১৮ ধানের বীজ, গরুর ভ্যাক্সিন, ৯০০ পিস মুরগির বাচ্চা, ৪২০ পিস ওষুধি গাছের চারা, ফিড মেশিন, ধান কাটার মেশিনসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।উপকরণ ও যন্ত্রপাতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সোহাগপুর গ্রামের উপকারভোগী কৃষক হাদিউল ইসলাম জানান, ব্র্যাকের কাছ থেকে বিভিন্ন সময়ে কৃষি উপকরণ পেয়ে তিনি আর্থিকভাবে অত্যন্ত লাভবান ও স্বাবলম্বী হয়েছেন। আজকের অনুষ্ঠানে আধুনিক ‘গার্ডেন টিলার’ হাতে পেয়ে তিনি এবং তার সহকর্মী কৃষকরা অত্যন্ত আনন্দিত ও উদ্বুদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ বলেন, “কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ব্র্যাকের এই সহায়তা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



