পার্বতীপুরে জনসেবার নতুন ঠিকানা, উদ্বোধন হলো এমপির পরিদর্শন কক্ষ | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯

পার্বতীপুরে জনসেবার নতুন ঠিকানা, উদ্বোধন হলো এমপির পরিদর্শন কক্ষ

31 July 2026, 10:25:34

পার্বতীপুরে জনসেবার নতুন ঠিকানা, উদ্বোধন হলো এমপির পরিদর্শন কক্ষ

মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

জনগণের সমস্যা দ্রুত শুনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের উদ্যোগে পার্বতীপুরে ‘পরিদর্শন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যেই এই পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে। এখানে সাধারণ মানুষ তাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি জানাতে পারবেন।

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের চলমান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও যোগাযোগ বৃদ্ধি করবে এবং জনসেবাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য পরিদর্শন কক্ষ ঘুরে দেখেন, উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: