কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু | বিডি-প্রেস 24 ডট কম

কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

11 May 2026, 1:19:14

কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১০মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে মর্মান্তিক এ ঘটনায় শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশু ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে বাড়িতে বসে লিচু খাচ্ছিলো ঋত্বিক। অসাবধানতাবশত হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এ সময় সে চরম অস্বস্তিবোধ করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

পরে বেলা ১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অতীশ দাস রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: