কটিয়াদীতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

কটিয়াদীতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান গ্রেপ্তার

30 June 2026, 10:43:05

কটিয়াদীতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান গ্রেপ্তার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(​কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে চান্দপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান মাহফুজের বিরুদ্ধে আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় মাহফুজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারসহ নানাবিধ বিতর্কে তার নাম জড়িয়ে রয়েছে।

​ক্ষমতার দাপট ও রাজনৈতিক বিরোধ
​এলাকাবাসী জানান, মাহফুজ একসময় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে সময়ের ব্যবধানে তাদের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিজস্ব বলয় তৈরি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে একধরনের আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন এই ইউপি চেয়ারম্যান।

গ্রেপ্তারকৃত মাহফুজ বা তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: