শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

আত্মগোপন শেষে রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি সফুরা বেগম রুমি

9 April, 2026 3:01:26
আত্মগোপন শেষে রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি সফুরা বেগম রুমি

মোঃ জহুরুল হক জনি, লালমনিরহাটঃ

লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সফুরা বেগম রুমিকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
সাবেক এই সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport