অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬: অ্যাপসে অনলাইন লটারিতে কৃষক নির্বাচন, স্বচ্ছতায় সন্তোষ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬: অ্যাপসে অনলাইন লটারিতে কৃষক নির্বাচন, স্বচ্ছতায় সন্তোষ

24 May 2026, 8:35:27

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬: অ্যাপসে অনলাইন লটারিতে কৃষক নির্বাচন, স্বচ্ছতায় সন্তোষ

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃঃ 

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ উপলক্ষে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহের জন্য অ্যাপসের মাধ্যমে অনলাইন লটারির আয়োজন করা হয়েছে। কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর কৃষি অফিসার রাকিবুল আলম, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দীন শাহ্, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

আয়োজকরা জানান, সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমকে আরও স্বচ্ছ, সহজ ও নিরপেক্ষ করতে এই ডিজিটাল পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপসের মাধ্যমে অনলাইন লটারির ফলে প্রকৃত কৃষকরা সহজেই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, পাশাপাশি কমছে ভোগান্তি ও হয়রানি।

লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়। উপস্থিত কৃষকরা এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং প্রকৃত কৃষকরাই বেশি উপকৃত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: