৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভকামনা জানিয়ে বদরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, শেষে বৃক্ষরোপণ
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভকামনা জানিয়ে বদরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, শেষে বৃক্ষরোপণ
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলকে শুভকামনা জানিয়ে রংপুরের বদরগঞ্জে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বদরগঞ্জ শহরের গরুহাটি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শতাধিক ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালিতে অংশগ্রহণকারী সমর্থকরা ব্রাজিল দলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান।
র্যালি চলাকালে সমর্থকদের কণ্ঠে “গো ব্রাজিল গো”, “সাম্বার ছন্দে বিশ্বজয়” এবং “ব্রাজিল মানেই ফুটবলের সৌন্দর্য”সহ নানা স্লোগান শোনা যায়। রঙিন পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
র্যালি শেষে আয়োজকদের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, খেলাধুলার আনন্দের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনার পাশাপাশি আমরা সমাজের জন্য ইতিবাচক বার্তা পৌঁছে দিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। আমরা চাই এই চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক।”
র্যালিতে উপস্থিত ব্রাজিল সমর্থকরা বলেন, বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল একটি সফল ও ঐতিহ্যবাহী দল। পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমারদের মতো কিংবদন্তি ফুটবলারদের কারণে ব্রাজিল বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তারা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপেও ব্রাজিল তাদের ঐতিহ্য ধরে রেখে দর্শকদের দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি বদরগঞ্জবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলের প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার বার্তা একসঙ্গে তুলে ধরায় আয়োজকদের এ উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



