হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম ভূইয়া | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম ভূইয়া

17 July 2026, 5:37:07

হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম ভূইয়া

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আরিফুল ইসলাম ভূইয়া।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি কার্যকর থাকবে।

নবগঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের সন্তান এবং হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি আরিফুল ইসলাম ভূইয়া।

এ ছাড়া কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আওলাদ হোসেন ভূইয়া এবং অভিভাবক সদস্য হিসেবে ছাদিকুর রহমানকে মনোনীত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, আরিফুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে।

প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি হিসেবে বিদ্যালয়ের প্রতি তার আবেগ, দায়বদ্ধতা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তারা।

এদিকে, নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আরিফুল ইসলাম ভূইয়া দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

পাশাপাশি, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরিফুল ইসলাম ভূইয়া বলেন, “আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে লাখো-কোটি শুকরিয়া জানাই। পাশাপাশি মনোহরদী-বেলাব আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমার সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে অত্র বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রাখার সর্বাত্মক চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। শিক্ষার আলোয় আলোকিত করে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে গঠিত এডহক কমিটি ছয় মাস কার্যকর থাকবে।

এই সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: