শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

সুন্দরবনের বানিয়াশান্তায় অসুস্থ রোগীকে জরুরি সেবা দিল কোস্ট গার্ড

30 August, 2025 10:23:40
সুন্দরবনের বানিয়াশান্তায় অসুস্থ রোগীকে জরুরি সেবা দিল কোস্ট গার্ড

আজাদ রুহুল আমিন, বাগেরহাট প্রতিনিধি, ৩০ আগস্ট ২০২৫ঃ

পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে শহর রক্ষা বাঁধে নিমগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দড়াটানা ব্রিজ থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসেন, সামিম মুনশি, ইমন শেখ, জসিম মিনা, রেহিত হালদার, মো. রাব্বি শেখ, রবি মুনশি, মো. আলিফ পাইক, আকিব আহসান, আজিজুল শেখ, শাওন সরকারসহ আরও অনেকে অংশ নেন।

স্থানীয় দোকানদার রাহিম উদ্দিন বলেন, “শহরের রক্ষা বাঁধে আগে অনেক গাছ ছিল, কিন্তু এখন কমে গেছে। ছাত্ররা আবার নতুন করে গাছ লাগিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা চাই এসব গাছ বড় হোক।”

মুনিগঞ্জ এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, “আমাদের বাচ্চারা ধুলাবালিতে কষ্ট পায়। নিমগাছ বড় হলে পরিবেশ ঠান্ডা হবে, বাতাস পরিষ্কার হবে। ছাত্রদলের এই কাজ দেখে মনে হচ্ছে তারা শুধু রাজনীতি নয়, মানুষের জন্যও কিছু করতে চায়।”

স্থানীয়রা আরও জানান, শুধু গাছ লাগানো নয়, এগুলো নিয়মিত পরিচর্যা করলেই প্রকৃত সুফল পাওয়া যাবে। জেলা ছাত্রদলের নেতারা আশ্বাস দিয়েছেন, তারা নিজেরাই নিয়মিত গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও সচেতন করবেন।

সবুজে ঘেরা শহর গড়ার এই উদ্যোগকে অনেকে বাগেরহাটে পরিবেশ আন্দোলনের ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport