লালপুরে ইয়াবা ও সাইবার প্রতারণা চক্রের দুই সদস্য আটক | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

লালপুরে ইয়াবা ও সাইবার প্রতারণা চক্রের দুই সদস্য আটক

18 September 2026, 9:46:01

লালপুরে ইয়াবা ও সাইবার প্রতারণা চক্রের দুই সদস্য আটক

সাধীন আলম হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত দেড়টার দিকে লালপুর থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গন্ডবিল মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গন্ডবিল মধ্যপাড়ার একটি টিনসেট ভবনের উত্তর দুয়ারী ঘর থেকে মোঃ ইয়াছির আরাফাত রাসেল, বয়স ২২ বছর এবং মোঃ রেজাউল করিম রাজিব, বয়স ২৬ বছর—এই দুইজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে তাদের কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর আটক দুই আসামিকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
লালপুর থানা পুলিশ বলছে, মাদক, সাইবার অপরাধ ও প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard