সোমবার ২৪ আগস্ট, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিষ্টি বিতরণ

23 August, 2026 12:49:39
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করেছে রুহিয়া উপজেলা প্রেসক্লাব।
​২২ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রুহিয়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করা হয়।


​অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের পরিচিত মুখ। তাঁর রাজনৈতিক জীবনের এই অর্জন জেলার মানুষের জন্যও গর্ব ও আনন্দের। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ নতুন করে সম্মানিত ও গর্ববোধ করছেন।”
​যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি পুরো জেলার জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের বিষয়।”
​এ সময় আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, প্রেসক্লাবের সদস্য কুদরত আলী, আলহাজ্ব ইব্রাহিম জামান, আহসান ইসলাম রুবেল, মাসুদুর রহমান মাসুদ, রুবেল রানা এবং বেলাল হোসেন প্রমুখ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শরিফ হোসেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport