মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ মিছিলে মুখরিত স্কুল-কলেজের শিক্ষার্থীরা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ মিছিলে মুখরিত স্কুল-কলেজের শিক্ষার্থীরা

23 August 2026, 10:49:08

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ মিছিলে মুখরিত স্কুল-কলেজের শিক্ষার্থীরা

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূল্লী ডিগ্রি কলেজ মাঠে ভূল্লী ডিগ্রি কলেজ ও কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করেন। পরে তারা পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

এ সময় ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্রো, নাজমুল ইসলাম লাল, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলে নেতারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। নিজ জেলার একজন কৃতী সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের কল্যাণে কাজ করবেন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: