শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

বানারীপাড়ায় নদী থেকে ভাসমান শিক্ষার্থীর লাশ উদ্ধার

14 April, 2026 12:08:47
বানারীপাড়ায় নদী থেকে ভাসমান শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাইফুল ইসলাম,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্জয় (১৪/১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ। সে উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন নদীতে স্থানীয়দের চোখে পড়ে একটি লাশ ভাসতে। পরে তারা সেটি উদ্ধার করে শনাক্ত করেন—এটি নিখোঁজ দুর্জয়ের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

বানারীপাড়া থানা পরিদর্শক (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport