- মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহবায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকা কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মোল্লাহাট মহিলা দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- ঝিনাইদহের মহেশপুরে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ এবং পাল্টা চাঁদাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
- ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন
বাগেরহাটের সি এ্যান্ড বি বাজারে ব্র্যাক সিডের জৈব বালাইনাশক ব্যবহারে কৃষক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটের সি এ্যান্ড বি বাজারে ব্র্যাক সিডের জৈব বালাইনাশক ব্যবহারে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধি:
টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের গুরুত্ব নিয়ে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১১.০৫.২০২৬ তারিখ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি বাগেরহাট জেলার সি এ্যান্ড বি বাজারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোসা: নুরেজান্নাত (বাগেরহাট সদর)।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, স্থানীয় রিটেইলার, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি এবং প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। এছাড়াও উপস্থিত ছিলেন সুজিৎ মন্ডল, টিএসও, গোপালগঞ্জ।
কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে জৈব বালাইনাশক বর্তমানে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না এবং উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
বক্তারা আরও জানান, জৈব বালাইনাশক মাটির স্বাস্থ্য রক্ষা করে, উৎপাদন ব্যয় কমায় এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কৃষকদের ব্র্যাক সিডের বিভিন্ন কৃষি উপকরণ যেমন হাইব্রিড ধান বীজ, উফশী ধান বীজ, উন্নতমানের সবজি বীজ, জৈব সার ও বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM), নিরাপদ ফসল উৎপাদন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ করলা বুলবুলি ,শসা থাইল্যান্ড-১,ঢেড়স মুকুট,ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়। এ সময় কৃষকদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আগ্রহপূর্ণ উপস্থিতি কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: